Apan Desh | আপন দেশ

মিতা রহমানের কবিতা ‘বৈশাখ ডাকে’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ১২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৩০, ১২ এপ্রিল ২০২৬

মিতা রহমানের কবিতা ‘বৈশাখ ডাকে’

বৈশাখ ডাকে

রৌদ্র দুপুরে জ্বলে ওঠে আকাশ বাতাস,
বৈশাখ আসে রঙিন  হাতে, নতুনের বরণী।

ঝড়ের বেগে কাঁচা আম জাম কাঁচা তাল
সোনালু জারুলের রং গন্ধরাজ বেলীর
জুইঁ, বাগান বিলাস নিয়ে ভেসে বেড়ায় 
গন্ধ মেখে বাতাস নাচে হেসে খেলে
পুরনো সব ক্লান্তি মুছে জাগে প্রাণে প্রাণ।

গন্ধ মেখে বাতাস নাচে হেসে,
ধানের ক্ষেতে রোদ্দুর হাসে ফসল দেখে কৃষক
সুখের স্বপ্নে হাসি খেলে সোনার রঙ মেশে।

পথের ধুলো উড়ে বলে— শুরু হোক আবার’
বৈশাখ মানে নতুন আশা, নতুন এক অঙ্গীকার।

পান্তা-ইলিশ, চরকায় শিশুরা হাসে গায়
মেলায় কত রঙিন শাড়ি প্রিয়সীর রঙিন
চুড়ি রঙের ছোঁয়া,মন ঢোলে মাতাল হাওয়া বয়ে।

গ্রাম শহর সব মিলেমিশে খুশির গান গাওয়া
পুরনো বছরের দুঃখ যত দূরে যাক হারিয়ে,
বৈশাখ এল জীবন ভরে স্বপ্নগুলো নিয়ে
হাতের মুঠোও নতুন স্বপ্ন নিয়ে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়