Apan Desh | আপন দেশ

জুলাই নিয়ে কটাক্ষ

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪১, ৪ জুলাই ২০২৬

আপডেট: ১৪:০৭, ৪ জুলাই ২০২৬

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় জিডি

ছবি : আপন দেশ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ (জিডি) করা হয়েছে। 

জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিযোগে এ জিডি করা হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা এ অভিযোগ জমা দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন।

লিখিত আবেদনে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি ও এর শহীদদের আত্মত্যাগের বিষয়ে অবমাননাকর মন্তব্য, কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অভিযুক্তরা এ আন্দোলন এবং এর সঙ্গে জড়িত আবেগ ও ঘটনাপ্রবাহ নিয়ে বিভ্রান্তিকর ও অবমাননাকর অপপ্রচার চালিয়েছেন। 

এ ছাড়া শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন বলে অভিযোগে জানানো হয়। যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

 

আরও পড়ুন : শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অভিযোগটি জমা নেয়া হয়েছে। এখন অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়