শাকিব খান ও মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত
একটা সময় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের দূরত্ব তৈরি হয়। সে সময় শাকিব খানের বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। সে সময় সম্ভাব্য পাত্রী হিসেবে অভিনেত্রী মিষ্টি জান্নাতের নামও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।
সম্প্রতি দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর জানান শবনম বুবলী। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন মিষ্টি জান্নাত। সে পোস্ট ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে তার নাম।
শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন, কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।
তবে অভিনন্দন বার্তার পর আরও একটি মন্তব্য যোগ করেন তিনি। মিষ্টি জান্নাত লেখেন, এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।
এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয় জল্পনা। বিষয়টিকে আরও আলোচনায় এনে পোস্টটিতে শাকিব খানকে ট্যাগও করেন তিনি।
আরও পগুন <<>> আবারও মা হলেন বুবলী
নতুন অতিথির আগমনে শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মী এবং ভক্ত-অনুরাগীরা। কন্যাসন্তানের জন্মের মাধ্যমে শাকিব খান এখন তিন সন্তানের বাবা।
মিষ্টি জান্নাতের ওই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, তিনি হয়তো ইঙ্গিত দিয়েছেন যে শাকিব খান ভবিষ্যতে আবারও বাবা হতে পারেন। তবে সে মন্তব্যে তিনি কার কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।
উল্লেখ্য, অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। পুত্র শেহজাদ খান বীরের পর এবার তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (০৫ জুন) এক পোস্টে ভক্ত-অনুরাগীদের এ সুখবর জানান শবনম বুবলী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































