ছবি : আপন দেশ
দুদকের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আবুল বারকাতকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাকে জামিন দেন। সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আরও পড়ুন : অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ১০ জুলাই ২০২৫ এ মামলায় তাকে গ্রেফতার করে ডিবি। আর কোনো মামলা না থাকায় আপাতত মুক্তিতে বাধা নেই আবুল বারকাতের।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































