ছবি: সংগৃহীত
সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিয়ে গত ১৭ বছরে ৩৩৯ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ আদায় করেছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা।
শনিবার (২৮ মার্চ) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৩৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫৮৪ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
শুরুর দিকে জেলা পর্যায়ে সীমিত থাকলেও বর্তমানে এ সেবা বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও সম্প্রসারিত হয়েছে।
আরও পড়ুন <<>> যুবদল নেতা কিবরিয়া হত্যা: দুই ‘শুটার’ অস্ত্রসহ গ্রেফতার
দেশের ৬৪ জেলা লিগ্যাল এইডের মাধ্যমে ৩৩২ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৬৬৮ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এসময়ের মধ্যে সরকারি খরচায় লিগ্যাল এইডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন।
‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে পরিচালিত এ কার্যক্রম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































