Apan Desh | আপন দেশ

শেখ হাসিনা, জয়-পুতুলের প্লট দুর্নীতির মামলার শুনানী আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৯, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:২২, ১০ নভেম্বর ২০২৫

শেখ হাসিনা, জয়-পুতুলের প্লট দুর্নীতির মামলার শুনানী আজ

রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার শুনানি হবে আজ সোমবার (১০ নভেম্বর)। এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামী হিসেবে রয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন আজকের শুনানি গ্রহণ করবেন। এর আগে গত ৬ নভেম্বর আসামীপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাদের জেরা শেষ করতে না পারায় আদালত শুনানি মুলতবি করে আজকের দিন ধার্য করেন।

ওইদিন আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান। আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ আসামীর মামলার তদন্ত কর্মকর্তা, আর রাশেদুল হাসান শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ আসামীর মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের সময় শেষ হওয়ায় তাদের জেরা সম্পন্ন করা সম্ভব হয়নি।

এছাড়া, আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ আরও একটি মামলার তদন্ত করছেন, যার সাক্ষ্যগ্রহণও আজ স্থগিত রাখা হয়েছে।

তিন মামলায় এ পর্যন্ত মোট ৭৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ ছয় মামলার মধ্যে তিনটির অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই দিন বিশেষ জজ আদালত-৪ বাকি তিন মামলার অভিযোগ গঠন করেন।

এর আগে, গত ২০ জুলাই মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসাইন গালিব আসামীদের বারবার আদালতে অনুপস্থিতির কারণে মামলাগুলো বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু