অ্যাপেক্স এর লোগো
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগ অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
রোববার (২৯ মার্চ) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে অ্যাপেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৯ মার্চ ২০২৬
পদ সংখ্যা: ২টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২৯ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.apexfootwearltd.com
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ
বিভাগ: ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন<<>>ওয়ালটনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা: লেদার/ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ট্যানারি/ফুটওয়্যারে কাজের দক্ষতা। জুতা পণ্য উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার সুবিধা, ডে-কেয়ার পরিষেবা, অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।
আবেদনের শেষ সময়: ২৮ এপ্রিল ২০২৬
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































