Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪০, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:০৬, ৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। 

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। 

কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

হামলার পর আহত ছয়জনকে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে নেয়া হয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের মধ্যে একজন মারা গেছেন। এর আগে পুলিশ জানিয়েছিল, বন্দুক হামলায় একাধিক মানুষ হতাহত হয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। হামলার পর পুলিশ ১৫ ইস্ট গ্রান্ট স্ট্রিট ও এর আশপাশের এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে অনুরোধ করে।

স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে পুলিশ বন্দুক হামলার খবর পায়। এরপর ঘটনাস্থলে কয়েক ডজন পুলিশের গাড়ি ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে ওই এলাকার আশপাশে পথচারীদের চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।

হামলার ঘটনাস্থলের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যে একটি আবাসিক ভবন, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টার, কয়েকটি হোটেল ও একটি হাসপাতাল রয়েছে।

নিরাপত্তার কারণে কাছাকাছি থাকা সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের মিনিয়াপোলিস ক্যাম্পাসও বন্ধ করে দেয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র সিএনএনকে বলেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জানান, তার জননিরাপত্তা দল ঘটনাটি নিয়ে কাজ করছে। 

রাজ্য সরকারের কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন। পরে ফেসবুকে দেয়া এক পোস্টে ওয়ালজ বলেন, মিনিয়াপোলিসের কেন্দ্রীয় এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ওয়ালজ আরও বলেন, মিনেসোটা রাজ্য জরুরি সেবাকর্মীদের জন্য প্রার্থনা করছে। 

এদিকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাও ঘটনাস্থলে কাজ শুরু করেছে। 

অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক ব্যুরো (এটিএফ) এক পোস্টে জানায়, ওই এলাকায় সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার পর তাদের বিশেষ এজেন্টরা ঘটনাস্থলে কাজ করছেন। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)ও জানিয়েছে, তারা মিনিয়াপোলিসের বন্দুক হামলার বিষয়ে অবগত। 

সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা করছেন। 

আরও পড়ুন: নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের জড়িত থাকার এ বন্দুক হামলার বিষয়ে এফবিআই জানে। স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়