Apan Desh | আপন দেশ

ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৫, ২৯ আগস্ট ২০২৬

ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় নিহত ২৭

ছবি : সংগৃহীত

ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একটি গুদামে একের পর এক বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ৪০০ জনকে।

শনিবার (২৯ আগস্ট) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতভর বিভিন্ন অঞ্চলে হামলার তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি গুদামে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন, হামলা কবলিত এলাকায় ৩০০ জনেরও বেশি জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

আঞ্চলিক গভর্নর তিমুর তাকাচেঙ্কো বলেন, বুচা জেলায় রুশ ড্রোন হামলায় চার শিশুসহ আরও ৪২ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে গোলাবারুদ মজুত ছিল কিনা, তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করা হয়েছে। শনিবার ভোরেও সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছিল।

আরও পড়ুন <<>> বন্যাপরবর্তী পুনর্গঠনে ৫০০ কোটি ডলার প্রয়োজন: নেপালের অর্থমন্ত্রী

বোরিসপিল জেলায় একটি পৃথক হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। রাশিয়ায় স্থানীয় কর্মকর্তাদের মতে, গত ২৪ ঘণ্টায় বেলগোরোদ ও রোস্তভ অঞ্চলে হামলায় দুইজন নিহত ও ২১ জন আহত হন।

এদিকে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভ অঞ্চলের মাইলা গ্রামে অবস্থিত একটি ‘গোলাবারুদের ডিপোকে লক্ষ্যবস্তু করেছে, যেখানে এফপি-১/এফপি-২ দূরপাল্লার মনুষ্যবিহীন আকাশযানের যন্ত্রাংশ এবং লঞ্চ বুস্টার মজুত রাখা হতো।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়