Apan Desh | আপন দেশ

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৯, ১৮ আগস্ট ২০২৬

আপডেট: ২০:২১, ১৮ আগস্ট ২০২৬

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় নিহত ৪

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে বন্দুক হামলা হয়েছে। এ হামলায় দুই শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে স্কুল প্রাঙ্গণে গুলির ঘটনা ঘটে।

দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিক্ষার্থী ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশের জানায়, গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারী একজন ছাত্র। তিনি ওই বিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

প্রতিবেদনে বলা হয়েছে, তার বাবা জাম্বোয়াঙ্গা সিটি কাস্টমস অফিসে কর্মরত ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে কোনো দৃশ্যমান উসকানি ছাড়াই একটি শ্রেণিকক্ষের ভেতরে গুলি চালান বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন <<>> ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প

জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদান ওলাসো জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী ও গুলিতে নিহতদের একজন—দুজনই ওই জেসুইট পরিচালিত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর ধারণ করা ভিডিওতে শিক্ষার্থীদের স্কুল ভবন থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়। এসময় গুলির শব্দও শোনা যায়।

গুলির ঘটনার পর পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্কুলের নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি ছিল কিনা, সেটিও তদন্ত করছে কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়