Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পর মোদির সঙ্গে বসলেন দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৭, ১১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পর মোদির সঙ্গে বসলেন দীনেশ ত্রিবেদী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপরই দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির রাজধানী নয়াদিল্লিতে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে সাক্ষাতে কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না, এ নিয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট সূত্র ও ঢাকার ভারতীয় হাইকমিশন।

এর আগে গতকাল ১০ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও শীর্ষ মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দিল্লির উদ্দেশে উড়াল দেন ত্রিবেদী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে হাইকমিশনার বলেছেন, আমার পূর্ণ আস্থা আছে, দুই দেশ একসঙ্গে বসলে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যায় না। আমাদের লক্ষ্য হওয়া উচিত সমাধান খুঁজে বের করা, যা ভারত ও বাংলাদেশ উভয়ের জন্য লাভজনক হয়।

আরও পড়ুন<<>> প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের

তিনি বলেন, ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, ইস্যু না থাকলে ওটা ডেমোক্রেসি নয়। আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে। কিন্তু মানুষের ইস্যু একটাই যে, ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে তা দুই দেশের জন্যই উইন-উইন সিচুয়েশন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়