Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যের সব অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৭, ১৬ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের সব অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের

ছবি : সংগৃহীত

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরান কথা না শুনলে বা আলোচনার টেবিলে না ফিরলে তাদের সেতু ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ধ্বংস করবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে তার জবাবে ওই অঞ্চলের সব অবকাঠামো গুঁড়িয়ে দেয়া হবে। 

আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাত ইরানের

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প যদি তার হুমকি বাস্তবায়ন করেন, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর ইস্পাত-কঠিন আঘাতে এ অঞ্চলের সব অবকাঠামো গুঁড়িয়ে দেয়া হবে। অবকাঠামোগুলো এমনভাবে ধ্বংস করা হবে, যাতে মনে হয় সেগুলোর কখনো অস্তিত্বই ছিল না।

খাতাম আল-আম্বিয়া বিপ্লবী রক্ষীবাহিনীর মতো কোনো পৃথক বাহিনী নয়। বরং এটি ইরানের যৌথ সামরিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের কেন্দ্রীয় সদর দফতর।

ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘারি আরও জানান, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান।

একটি বহিরাগত দেশ হিসেবে কোনো অবস্থাতেই এবং কোনোভাবেই আমরা যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করতে দেব না। এটি ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা, বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়