ছবি: সংগৃহীত
ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে বন্দুক হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ প্রদেশের পাভেহ কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। আইআরজিসির জনসংযোগ দফতারের এক বিবৃতিতে বলা হয, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি বাড়ির প্রবেশপথে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন <<>> পাল্টাপাল্টি হামলার পর ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান
আইআরজিসি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে। নিহত দুই ব্যক্তি স্থানীয় আইআরজিসির সদস্য ছিলেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলায় আহত হয়েছেন আরও দুইজন।
আইআরজিসি জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে তারা। তবে, এখন পর্যন্ত এ ঘটনার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































