Apan Desh | আপন দেশ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২২:০১, ১৭ মে ২০২৬

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

ফাইল ছবি, আপন দেশ

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। বুধবার (২৭ মে) দেশটিতে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। আর বৃহস্পতিবার (২৬ মে) পবিত্র আরাফাতের দিন। এর আগে ১৮ মে থেকে সেখানে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।

বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

এদিকে খালি চোখে চাঁদ দেখা ছাড়াই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক। দেশটি মূলত জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে-কে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত ইসলামি নীতি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। 

আরও পড়ুন<<>>আলেমদের ওপর জুলুম বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

এরপর বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও জিলহজ মাসের চাঁদ দেখার কথা জানায়। সে হিসেবে তারাও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপন করবে। তবে ব্রুনাই এবং আফগানিস্তানে চাঁদ দেখা না যাওয়ায় তারা ২৮ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হতে পারে। আনুষ্ঠানিকভাবে সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়