ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। অবরোধ বহাল থাকলে পাকিস্তানে কোনো আলোচনা দল পাঠানো হবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে তেহরান।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ-অবরোধ কার্যকর থাকবে, ততদিন কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় অংশ নেবে না ইরান।
ইরানি প্রতিনিধি দল বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে। তাদের অভিযোগ, হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের এ অবরোধ শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করছে। তেহরান এ পদক্ষেপকে সরাসরি ‘আগ্রাসন’ হিসেবে দেখছে।
আরও পড়ুন <<>> এবার ‘অভদ্র’ হওয়ার হুঙ্কার ট্রাম্পের
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন যদি এ অবস্থান থেকে সরে না আসে, তাহলে আলোচনায় বসার কোনো সুযোগ থাকবে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন চুক্তির জন্য চাপ অব্যাহত রেখেছে। তবে ইরান তার আগের অবস্থানেই অনড় রয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনার যে উদ্যোগ তৈরি হয়েছিল, নৌ-অবরোধের কারণে তা এখন অনিশ্চয়তায় পড়েছে। ইরানের এ কঠোর অবস্থানের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমার পরিবর্তে আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































