ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির বিরুদ্ধে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফের এক শীর্ষ উপদেষ্টা। মঙ্গলবার (০৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ট্রাম্পের আগের বক্তব্যের সুরে হুঁশিয়ারি দিয়ে গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি বলেছেন, “ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে। এরপর তার মিত্ররা ‘প্রস্তর যুগে ফিরে যাবে’।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোহাম্মাদি লিখেছেন, আমরা পিছু হটব না।
তিনি আরও দাবি করেন, ইরান স্পষ্টভাবে এ যুদ্ধে জয়ী হয়েছে। তারা এমন কোনো সমাধানই গ্রহণ করবে, যা তাদের অর্জনকে সুসংহত করবে এবং এ অঞ্চলে একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করবে।
আরও পড়ুন : পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল
উল্লেখ্য, ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। যা গ্রিনিচ সময় অনুযায়ী, বুধবার রাত ১২টায় শেষ হবে। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি না খুলে দিলে সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































