Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩২, ৫ জুলাই ২০২৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এসময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

রোববার (০৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এ হিসাব শনিবার (০৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২০।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামে এ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।

আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের এবং এ নিয়ে গত ১৫ থেকে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।
 
একই সময়ে ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়