Apan Desh | আপন দেশ

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৩, ২১ জুন ২০২৬

আপডেট: ২০:১৩, ২১ জুন ২০২৬

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন

ছবি: আপন দেশ

ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভী। তার স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনি আত্মসমর্পণ করেন। এ মামলার জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ।

রোববার (২১ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক এ রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ইকরাকে উদ্দেশ্য করে আলভী অপমান ও বিভিন্ন ধরনের মানসিক অত্যাচারসহ উসকানিমূলক কথাবার্তা উল্লেখ করে তার ফেসবুকে পোস্ট করত। আসামি বিবাহিত হওয়া সত্ত্বেও গত ২৭ ফেব্রুয়ারি সে অন্য নারীর সাথে ছবি সংযুক্ত করে উসকানিমূলক কথাবার্তা উল্লেখ করে তার ফেসবুকে পোস্ট করে।

আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদ্ঘাটনসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার, শনাক্তকরণ ও আসামির স্থায়ী ঠিকানা উদ্ঘাটনের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন <<>> হানিমুনে নীলার রোমান্টিক মুহূর্ত ভাইরাল

খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহেন সুরতহাল রিপোর্ট তৈরি করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

প্রসঙ্গত, ইকরার মৃত্যর পর আলভী আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত দেশে ফেরেন ও আত্মসমর্পণ করেন। তার আত্মসমর্পণের আগে অভিনেতার মা নাসরিন সুলতানা একই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়