Apan Desh | আপন দেশ

রাহুলের মৃত্যুর তদন্ত এখন সিআইডির হাতে

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৬, ১৬ জুন ২০২৬

রাহুলের মৃত্যুর তদন্ত এখন সিআইডির হাতে

ছবি : সংগৃহীত

টালিউডের প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। প্রায় আড়াই মাস আগে শুটিং করতে গিয়ে তার অস্বাভাবিক মৃত্যু হয়। এ মৃত্যুর তদন্ত করেছে সিআইডি। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছিলেন। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১৪ জুন) রাতে এক প্রশাসনিক বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী এ তদন্তভার সিআইডিকে দেন। 

অভিনেতার মৃত্যুর ঘটনায় ওডিশা সরকার ইতোমধ্যেই বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে। সে তদন্তের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে দ্রুত রাজ্যের ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন। যাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেয়া সম্ভব হয়।

অভিনেতার মৃত্যুর নেপথ্যের কারণ বের করতে ওডিশা সরকারকে কড়া নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর। রাহুলের মৃত্যুর পরে শুটিংয়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে উঠেছিল প্রশ্ন। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রশ্নও তুলেছিল বেশ কিছু বিষয় নিয়ে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ওই সংগঠন।

আরও পড়ুন <<>> আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ময়না’

শুধু তাই নয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত সরাসরি এ বিষয়ে অভিযোগপত্র জমা দেন প্রধানমন্ত্রীর দফতরে।

সিনে সংগঠনের অভিযোগ, শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ও নিয়ম লঙ্ঘনের জন্যই প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শুটিং সেটে কোনোরকম গাফিলতি হয়েছে কি না, সে তদন্তভার তুলে দেয়া হয়েছে বিশেষ তদন্তকারী দল এসআইটি-এর হাতে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়