ছবি : সংগৃহীত
বলিউড হারাল আরও এক নক্ষত্রকে। ১৯৫০ ও ৬০-এর দশকের জনপ্রিয় অভিনেতা সুদেশ কুমার আর নেই। শুক্রবার (০১ মে) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবার সূত্রে জানা গেছে, ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২০ এপ্রিল থেকে অসুস্থতা অনুভব করছিলেন এ অভিনেতা। ওইদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল পর্যন্ত চিকিৎসা শেষে তাকে বাসায় নেয়া হয়েছিল। বাসায় আইসিইউ-সদৃশ বিশেষ ব্যবস্থা রাখা হলেও শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে আবার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন <<>> চলচ্চিত্র-সাহিত্যে অনন্য এক কিংবদন্তি সত্যজিৎ রায়
১৯৩১ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন সুদেশ কুমার। তিনি এলফিনস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। পরিবারের ইচ্ছা ছিল তিনি চিকিৎসক হবেন। তবে অভিনয়ের প্রতি আগ্রহ তাকে টেনে নিয়ে যায় বিনোদন জগতে। তিনি পৃথ্বীরাজ কাপুরের থিয়েটার দলে কাজ শুরু করেন।িআরও
পরবর্তীতে ‘সারাঙ্গা’ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দেন। তার সাবলীল অভিনয় আজও দর্শকদের মনে অমলিন হয়ে আছে।
এ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে বলিউডসহ পুরো চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (০৪ মে) বিকেল চারটায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































