ফাইল ছবি, আপন দেশ
দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে পূর্ণিমা এ স্মৃতিচারণা করেন।
পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখেছিলেন তারেক রহমান। সিনেমাটি দেখে তারেক রহমান মুগ্ধ হয়ে পূর্ণিমাকে শুভেচ্ছাস্বরূপ একটি চিঠি দিয়েছিলেন।
পূর্ণিমা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।
আরও পড়ুন<<>>আলোচনায় পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও
তিনি লিখেছিলেন, ‘এ রকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারি’, সে কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এ উদারতা আমাদের সিনেমাসংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল।
পূর্ণিমা আরও বলেন, ‘তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিককে চিঠিটি দেখিয়েছিলেন।’
জানা গেছে, পডকাস্টটি শনিবার ( ১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































