রাহুল অরুণোদয়। ছবি: সংগৃহীত
টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ পুরো বিনোদন অঙ্গন।
রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছর বয়সী এ অভিনেতা। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের কাজ চলছিল সেখানে।
শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামেন তিনি। হঠাৎ পানিতে তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
ধারাবাহিকটিতে তার সঙ্গে অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এসময় রাহুল আরও কিছু শট দেয়ার কথা বলে সমুদ্রে যান।
আরও পড়ুন <<>> কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
ভাস্কর বলেন, জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কীভাবে এমনটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। সুস্থ একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন, এটি মেনে নেয়া কঠিন।
এ ঘটনায় সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোক নেমে এসেছে। বাংলা বিনোদন অঙ্গনে তার অকাল প্রয়াণকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































