Apan Desh | আপন দেশ

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৪, ২৯ মার্চ ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। স্থানীয় জনতা প্রথমে তাকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন <<>> ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ায় যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাহিমের বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে। এসব মামলার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়