Apan Desh | আপন দেশ

ইবিতে বাধ্যতামূলক কোর্স ঐচ্ছিক করার দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৭, ১২ জুলাই ২০২৬

ইবিতে বাধ্যতামূলক কোর্স ঐচ্ছিক করার দাবিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

ইসলামিক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজ কোর্সকে ঐচ্ছিক করার দাবিতে মৌন মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এসময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক সনাতনী শিক্ষার্থী অংশ নেন।

এ সময় ব্যানারের মাধ্যমে তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো ইসলাম শিক্ষা ও বাংলাদেশ স্টাডিজ কোর্সকে ঐচ্ছিক করতে হবে, শিক্ষার্থীর নিজস্ব পছন্দ ও অ্যাকাডেমিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। 

আরও পড়ুন<<>>বাকৃবিতে কোরিয়ার প্রতিনিধিদল, হবে যৌথ গবেষণা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি পাওয়ার পর থেকেই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এটি একটি অ্যাকাডেমিক বিষয় এবং সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। তাই আমি এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারি না। তবে আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানে সবার মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেয়া হবে। সিদ্ধান্তটি অবশ্যই শিক্ষার্থীবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়