Apan Desh | আপন দেশ

ঢাবির হল সংসদ-ছাত্রদলের মধ্যে উত্তেজনা

ঢাবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:০৩, ৬ মে ২০২৬

ঢাবির হল সংসদ-ছাত্রদলের মধ্যে উত্তেজনা

ছবি : আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (০৫ মে) রাত ১০টার দিকে হলের মূল ফটকে সংসদ নেতারা ব্যানার টানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থানায় মারধরের ঘটনায় মুহসীন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস আহত হন।

আরও পড়ুন <<>> ‘চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করছে সরকার’

এ ঘটনার প্রেক্ষিতে সোমবার (০৪ মে) হল ফটকে একটি ব্যানার সাঁটানো হয়। এতে হামলাকারী হিসেবে ছাত্রদলের মুহসীন হল শাখার যুগ্ম-আহবায়ক রবিন হোসেনের ছবি যুক্ত ছিল। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারটি সরিয়ে ফেলেন।

মঙ্গলবার আবারও একই ব্যানার টানাতে গেলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়