Apan Desh | আপন দেশ

ঢাবির নতুন উপ-উপাচার্য ড. আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৯, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৪০, ১৩ এপ্রিল ২০২৬

ঢাবির নতুন উপ-উপাচার্য ড. আব্দুস সালাম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুস সালাম। তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব এ এস এম কাসেমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আব্দুস সালাম উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

আরও পড়ুন <<>> ‘শিক্ষকদের যথাযথ মূল্যায়ন প্রয়োজন’

এছাড়া রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে অধ্যাপক আব্দুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহবায়ক হিসেবেও যুক্ত রয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়