ছবি: আপন দেশ
সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ও অন্যান্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রথাগত দীর্ঘ ছুটির পরিবর্তে কম ভ্যাকেশন ব্যবস্থায় কাজ করতে হবে শিক্ষকদের।
রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে সরকারি কলেজের শিক্ষকরা ভ্যাকেশন বিভাগের সুবিধা ভোগ করছেন। তবে এ সংজ্ঞা পরিবর্তনের বিষয়ে আগে থেকেই আলোচনা চলছিল। অর্থ মন্ত্রণালয়ের এক স্মারকে এ সংজ্ঞা পুনর্বিবেচনার কথা উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। তবে ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী ভ্যাকেশন বিভাগের কর্মচারীদের ছুটির বিষয়ে স্পষ্ট বিধান থাকায় এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন।
আরও পড়ুন <<>> এসএসসি পরীক্ষার কেন্দ্রসহ প্রত্যেক কক্ষে থাকবে সিসিটিভি
জনপ্রশাসন মন্ত্রণালয় সরাসরি শিক্ষা খাতকে নন-ভ্যাকেশন ঘোষণা করা ঠিক হবে না বলে মত দেয়। তবে বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যসহ অন্যান্য শিক্ষকদের ছুটির সুবিধা বিবেচনায় রেখে ব্যবস্থা নেয়ার সুযোগ রাখে।
পরে জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর মতামত চাওয়া হলে কমিশন জানায়, শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগের আওতায় আনার বিষয়ে ২০১৩ সালের বেতন ও চাকরি কমিশনের সুপারিশ বাস্তবসম্মত।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রস্তাব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































