Apan Desh | আপন দেশ

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ৫ মে ২০২৪

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাসের হার ৩৬.৩৩ শতাংশ। শিক্ষার্থীরা আজ রাত ১১টা ৫৯ মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন।

রোববার (৫ মে) দুপুরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আয়োরার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে ‘বি’ ইউনিটের ফলাফল তুলে দেয়া হয়েছে। বিকেলে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। 

ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে আবেদন করে ৯৪ হাজার ৬৩১ জন পরিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ৫৪৮ জন পরিক্ষার্থী। পরীক্ষায় পাশ করেছেন ৩১ হাজার ৮১ শিক্ষার্থী। সে হিসেবে পাশের হার ৩৬.৩৩ শতাংশ। 

উল্লেখ্য, জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসনবিন্যাস, ফলাফলসহ অন্য সব তথ্য https://gstadmission.ac.bd এ ওয়েবসাইটে পাওয়া যাবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু