ফাইল ছবি, আপন দেশ
জীবনযাত্রার ব্যয় বাড়ার অব্যাহত চাপে মে মাসে মূল্যস্ফীতি বেড়েছে। মে মাসে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের পর এটি সর্বোচ্চ। ২০২৫ সালে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।
রোববার (০৭ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলের ৯ দশমিক ০৪ শতাংশ থেকে মে মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশ হয়েছে। এ হার গত বছরের মে মাসে ছিল ৯ দশমিক ০৫ শতাংশ।
আরও পড়ুন<<>>ফের কলম বিরতিতে যাচ্ছে ইসলামী ব্যাংক
এদিকে বিবিএসের হিসাব অনুসারে, গত মে মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক শূন্য ৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৭১ শতাংশ।
গত মে মাসে জাতীয় গড় মজুরি হার হয়েছে ৮ দশমিক ২১ শতাংশ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































