ফাইল ছবি
দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতির হার। একই সঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও। গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়িয়েছে।
বুধবার (০৬ মে) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএসের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৪ শতাংশ। যেখানে গত মার্চে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। এছাড়া গত বছরের এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।
আরও পড়ুন <<>> একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, বিদায়ী এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। যেখানে মার্চে এ হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। পাশাপাশি এপ্রিলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৫৭ শতাংশ। গত মার্চে যা ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ।
এর আগে গত বছরের এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ। পাশাপাশি গত বছরের একই সময়ে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































