Apan Desh | আপন দেশ

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৪১, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:৪১, ২২ এপ্রিল ২০২৬

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

দৈনিন্দন প্রয়োজনে অনেকেরই মার্কেটে যেতে হয়। তবে অনেকে মার্কেটের উদ্দেশে বের হয়ে পড়েন ভোগান্তিতে। কারণ, যে মার্কেটের উদ্দেশে বের হন সেটি বন্ধ। তাই ভোগান্তি এড়াতে জেনে নেয়া জরুরি সপ্তাহের কোন দিন কোন এলাকার মার্কেট বা দর্শনীয় স্থান সমুহ বন্ধ থাকে।

আসুন জেনে নেয়া যাক বুধবার (২২ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।

রাজধানীর বাসিন্দাদের দৈনন্দিন জীবনে কেনাকাটা ও বিভিন্ন প্রয়োজনে মার্কেট ও শপিংমলে যাতায়াত একটি স্বাভাবিক বিষয়। কিন্তু গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় সেখানে কার্যক্রম বন্ধ, তাহলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাই বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো—আজ রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

আরও পড়ুন<<>>আজকের স্বর্ণের বাজারদর জেনে নিন

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch