ছবি: আপন দেশ
মেহেরপুর জেলায় গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব, জেলায় মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন প্রমুখ।
আরও পড়ুন<<>>সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, যারা গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়ন ও পরিদর্শনের সঙ্গে যুক্ত, তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গ্রাম আদালতকে কার্যকর ও সক্রিয় করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রাম আদালতের কার্যক্রম যত বেশি সক্রিয় হবে, সাধারণ মানুষের মধ্যে এর প্রতি আস্থা তত বেশি বাড়বে।
সভায় গ্রাম আদালত কার্যক্রমের বিভিন্ন দিক, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































