ছবি : সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের এক সিদ্ধান্তে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক রাজিব হোসেনের নির্দেশে দফতর সম্পাদক সজীব মিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
আরও পড়ুন<<>>শিশুকে বলৎকারের ঘটনায় মাদরাসা শিক্ষক গ্রেফতার
পৌর ছাত্রদলের সভাপতি মোফাখাইরুল খান মারুফ জানান, আলামিন সাদাতের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী একাধিক অভিযোগ রয়েছে। তিনি সম্প্রতি বহিষ্কৃত এক নেতাকে নিয়ে সাংগঠনিক সভা পরিচালনা করেছেন, যেখানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অভিযোগ উঠেছে।
এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ, নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে গোপন বৈঠক এবং থানায় অনভিপ্রেত সুপারিশের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































