Apan Desh | আপন দেশ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেল তিনজনের

গোপালগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৪০, ৬ সেপ্টেম্বর ২০২৬

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেল তিনজনের

ছবি: আপন দেশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকাগামী করিম মোটরসের বাসটি মুকসুদপুর উপজেলায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে সুইট ফেস্টিভ্যাল শুরু

দুর্ঘটনার পরই স্থানীয় লোকজন ছুটে গিয়ে বাসের ভেতরে আটকেপড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশও। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আমজাদুর রহমান তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়