Apan Desh | আপন দেশ

সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৬

সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু

ছবি: আপন দেশ

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায় ১০ বছর বয়সী মাহিন। ছেলেকে বাঁচাতে কোনো কিছু না ভেবেই পানিতে নামেন তার বাবা ময়নুল হক (৩৬)। ছেলেকে বাঁচানো গেলেও পানি ডুবে মারা যান বাবা।

শনিবার (০৫ সেপ্টেম্বর) এমন মর্মান্তিক ঘটনা ঘটে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে। 

জানা যায়, এ দিন ছেলে মাহিনকে নিয়ে মাছ ধরতে তেলিয়ান বিলে যান ময়নুল হক। এ সময় ছেলে পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একপর্যায়ে তিনি নিজেই বিলের গভীর পানিতে নিখোঁজ হন। 

আরও পড়ুন<<>>রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট শিগগিরই দূর হবে

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর বিলের অথৈ পানি থেকে ময়নুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

একটি সন্তানকে বাঁচাতে গিয়ে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়