Apan Desh | আপন দেশ

কাপ্তাইয়ের পানি বিপৎসীমায়, খোলা হচ্ছে ১৬ জলকপাট

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৬, ২৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ের পানি বিপৎসীমায়, খোলা হচ্ছে ১৬ জলকপাট

ফাইল ছবি

কাপ্তাই হ্রদে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। যার ফলে বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে (জলকপাট) খুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা থেকে জলপকাট ৬ ইঞ্চি করে তুলে হ্রদের পানি ছাড়া শুরু হবে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষিয়টি নিশ্চিত করেছেন। এর আগে কেন্দ্র থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হ্রদে পানির সমতল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। যে কারণে উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে ১৬টি জলপকাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণে শনিবার রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি জলপকাট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে হ্রদ থেকে পানি ছাড়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৫.৬৪ ফুট এমএসএল। যেখানে কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

আরও পড়ুন <<>> বিরোধের জেরে ধানগাছ বিনষ্টের অভিযোগ

প্রাথমিক পর্যায়ে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি উঠিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯,০০০ কিউসেক পানি নিষ্কাশন করা হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২,০০০ কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষিয়টি নিশ্চিত করে জানান, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত ও উজানের ঢলের (ইনফ্লো) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও পানির প্রবাহের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার নির্ধারিত সময় কিংবা পানি ছাড়ার পরিমাণ পরিবর্তন বা বৃদ্ধি করা হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়