ছবি: আপন দেশ
সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী পদ্মা কোম্পানির ট্রাক ও সিএনজিচালিত আটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। নিহত অপর যুবকের নাম লালন মিয়া।
আরও পড়ুন<<>>রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিকে আসা তেলবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়রা অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































