ছবি: আপন দেশ
পটুয়াখালীর কলাপাড়ায় বড় ভাই সঙ্গে পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘর পুড়িয়ে দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সলেমান তালুকদারে বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ছোট ভাই ফিরোজ আলমের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ২০২৪ সালে বড় ভাই জহিরুল ইসলামের ঘেরের মাছ ধরে নিয়ে যায় সলেমান। প্রায় দুই বছর পর বুধবার (১৫ জুলাই) শহরের চৌরাস্তা এলাকায় জহিরুলের সঙ্গে সলেমানের দেখা হলে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান সলেমান। তাৎক্ষণিক বিচার না পেয়ে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগ। এরপরই ফিরোজের ঘর পুড়িয়ে দেয়া হয়। এতে পুরো ঘর ভস্মীভূত হয়। তবে, এসময় ঘরের মধ্যে কেউ ছিল না।
আরও পড়ুন <<>> সিআইডি পরিচয়ে ডলার ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৩
ভুক্তভোগী ফিরোজ আলম বলেন, আমাদের বাজারেও বাসা রয়েছে। রাতে সেখানে ছিলাম। আমার বড় ভাইয়ের সঙ্গে সলেমানের বিরোধের বিষয়টি জানা ছিল না। বৃহস্পতিবার সলেমান চৌরাস্তা এলাকায় বসে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়ার পর বিষয়টি শুনেছি।
তিনি আরও বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেল। ঘরের মধ্যে কিছু স্বর্ণালঙ্কারও ছিল। তাও পুরে শেষ। প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে সলেমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলে ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কলাপাড়া থানার ওসি ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































