Apan Desh | আপন দেশ

চাল বিতরণে অনিয়মের দায়ে দুই চেয়ারম্যান বরখাস্ত

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০০, ১৪ জুলাই ২০২৬

চাল বিতরণে অনিয়মের দায়ে দুই চেয়ারম্যান বরখাস্ত

ছবি: সংগৃহীত

চাল বিতরণে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সোমবার (১৩ জুলাই) রা‌তে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দীন বিষয়‌টি নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃতা হলেন- কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাছিনা পারভীন ও মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।

এর আগে ৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান সই করা পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ইউএনও জানান, ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগে ওই দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপন ১২ জুলাই হা‌তে পান তিনি। বর্তমানে দুই ইউনিয়নেই চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং পরিষদের প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়