ছবি: আপন দেশ
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া তিনটি বগির মধ্যে দুটি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার মধ্যে বগিগুলো উদ্ধার করা হয়। অপর বগি উদ্ধারে কাজ চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে দুর্ঘটনা কবলিত তিনটি বগি রেখেই রাত ১২টা ২৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। একই সময়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।
আরও পড়ুন<<>>মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা বলেন, কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ ঘটনা ঘটেছে। রিলিফ ট্রেন সেখানে কাজ করছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, “বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি আউটার সিগনাল এলাকায় যেতেই হঠাৎ তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। ট্রেনের দুটি বগি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল অবশিষ্ট বগিটি দ্রুত সরিয়ে লাইন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকাজ সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































