Apan Desh | আপন দেশ

‘ঢাকা দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৮, ৫ জুন ২০২৬

‘ঢাকা দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা’

ছবি : আপন দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরিপে নগরীর ৬০-৮০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, ‘নগরীতে ডেঙ্গুর ঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে, তাই বাসাবাড়িতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই।’ 

শুক্রবার (৫ জুন) সকালে ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান আব্দুস সালাম বলেন, ‘শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।’

এ সময় নগরীর বিভিন্ন স্কুল ও কলেজে খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি হকারদের পুনর্বাসনের মাধ্যমে নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করা হবে বলেও জানান।

আরও পড়ুন : খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে সুযোগ পেলে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেয়া হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়