ছবি: আপন দেশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন।
তিনি বলেন, বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































