ছবি: আপন দেশ
"কৃষিই সমৃদ্ধি এবং জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল পার্টনার প্রকল্পের আওতাধীন বিশেষ অনুষ্ঠান। উপজেলার পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থ বছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কৃষি ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধি, মান্দা থানার ওসিসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
আরও পড়ুন<<>>নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বা পার্টনার প্রকল্প দেশের পুষ্টি নিরাপত্তা, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে যুগান্তকারী ভূমিকা রাখছে। একই সঙ্গে আধুনিক ও ডিজিটাল অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে প্রান্তিক কৃষকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল উদ্যোক্তা ও কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































