ফাইল ছবি, আপন দেশ
টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে তারা মারা যায়। সহোদর দুই ভাইয়ের নাম মোবাশ্বির হোসেন (১০) ও মোস্তাফিজুর রহমান(৬)। তারা পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবর জানান, কয়েকদিন আগে টাঙ্গাইল শহরের বেসরকারি একটি ক্লিনিকে বজলুর রহমান মজনুর একটি কন্যা সন্তানের জন্ম হয়। দুই ভাই মায়ের সঙ্গে ক্লিনিকেই ছিল।
আরও পড়ুন<<>>অগ্নিকাণ্ডে পুড়লো ৪৭ দোকান-বসতবাড়ি
রোববার সকালে তারা ক্লিনিক থেকে বাড়িতে আসেন। এদিন সকাল ১০টার দিকে দুই ভাই বাড়ির পাশেই পকুর পাড়ে খেলতে যায়। এ সময় ছোট ভাই মোস্তাফিজুর রহমান পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে যায় বড় ভাই মোবাশ্বির। দুইজনেই পানি থেকে আর উঠতে পারেনি। বাড়িতে না পেয়ে অনেক সময় ধরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে বেলা ১২টার দিকে পুকুরের পানিতে শিশুরদেহ ভাসতে দেখে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজ উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































