Apan Desh | আপন দেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৩, ১২ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ

ছবি: আপন দেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা।

রোববার (১২ এপ্রিল ) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে জেলা আমীর ডা. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারির আবুল কালাম আজাদ।

সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আনিসুর রহমান বিশ্বাস, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি এ টি এম মুজাহিদুল ইসলাম, এনসিপি গাজীপুর জেলা যুগ্ম আহবায়ক আবু রায়হান মিছবাহ, শ্রীপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আমীর মো. আলাউদ্দিন, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন এবং শ্রীপুর পৌর আমীর ডা. মো. আনিসুজ্জামান। 

আরও পড়ুন<<>>শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার তারেক রহমানের

বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেয়া হয়।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের