Apan Desh | আপন দেশ

শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার তারেক রহমানের

ফেনী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৬, ১২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৫৭, ১২ এপ্রিল ২০২৬

শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার তারেক রহমানের

ছবি: আপন দেশ

তারেক রহমানের পক্ষ থেকে ফেনীর শহীদ মো. হারুনুর রশিদের পরিবারকে নতুন বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। এ উদ্যোগ নিয়েছে আমরা বিএনপি পরিবার। শহীদ হারুনের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে এবং তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় বাড়ি নির্মাণ কাজ শুরু হয়।

রোববার (১২ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল কাজের উদ্বোধন করে। এসময় তারা শহীদ হারুনের পরিবারের কাছে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

আবুল কাশেম বলেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যায় না। তাদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব থেকেই সংগঠনটি নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

আরও পড়ুন <<>> ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

এছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নইমউল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি বেলাল, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য গেয়াস উদ্দিন ও আহসান উদ্দিন সুমন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্রাংক রোডে হরতালের সমর্থনে একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন হারুন। পরে ২০১৭ সালে তার বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন তারেক রহমান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের