ছবি: আপন দেশ
কুমিল্লায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (০৫ এপ্রিল) দুপুরে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুর ১টার পর বাসস্ট্যান্ড এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখে ঘটনাস্থলে যান পরিবহন শ্রমিকরা। সেখানে গিয়ে তারা তিনটি বাসে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে কয়েকজন মাদকসেবীকে বাস থেকে বের হতে দেখা গেছে। তাদের ধারণা, মাদক সেবনের পরই আগুন লাগানো হতে পারে।
আরও পড়ুন <<>> সমিতির টাকা নিয়ে উধাও মাঠ কর্মী
তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ফায়ার সার্ভিস। সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনটি বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































