Apan Desh | আপন দেশ

প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে, যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে, যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রশিক্ষণ প্রাইভেট কার পুকুরে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী-মাইজদী সড়কের কাজী নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাজিব হোসেন (২০)। তিনি উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।

আরওপড়ুন<<>>কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

স্থানীয়রা জানায়, উপজেলার কাজী নগর গ্রামের ইব্রাহীম একটি প্রশিক্ষণ প্রাইভেট কার কিনে স্থানীয় কিছু ছেলেকে ড্রাইভিং শেখায়। ওই প্রাইভটকারের হেলফার রাজিব সোমবার সকালে গাড়ি নিয়ে বের হয়ে যায়। একপর্যায়ে চৌমুহনী-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ির সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে প্রাইভেট কারটি ডুবে যায়। পরে স্থানীয়রা সকাল সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি মো.কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু