Apan Desh | আপন দেশ

জুলাই শহীদ আশিক ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ৩০ জুলাই ২০২৫

জুলাই শহীদ আশিক ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

কুড়িগ্রামে জুলাই আন্দোলনে নিহত শহীদ আশিক ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫ টায় জেলা শহরের ঘোষপাড়াস্থ শাপলা চত্বরের সামনে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা পরিষদের অর্থায়নে ও এলজিইডির বাস্তবায়নে ২৪' জুলাই শহীদ আশিক ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র ভিত্তিপ্রস্তর করা হয়।

আরওপড়ুন<<>>বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ  ইউনুছ হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

উল্লেখ্য, শহীদ আশিকুর রহমান আশিকের পিতা চাঁদ মিয়া জেলার উলিপুর উপজেলার সাতভিটা, বুড়াবুড়ি ইউনিয়নে তার বাড়ি। সারাদেশে যখন ছাত্র-জনতা ২৪' জুলাই বিপ্লব গণআন্দোলন চলছিল তখন বাড়িতে থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেয় আশিক। একপর্যায়ে ফ্যাসিস্ট সরকারের যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় শাপলা চত্বরে আহত হয় আশিক। পরে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিলে সেখানে মারা যায় এ শহীদ জুলাই যোদ্ধা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু