Apan Desh | আপন দেশ

রুমায় কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ১৪ নভেম্বর ২০২৪

রুমায় কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

বান্দরবানের রুমায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় কেএনএফের সশস্ত্র শাখা কেএনএ’র বিরুদ্ধে এ অভিযানটি পরিচালিত হয়।

এসময় নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালিয়ে একাধিক অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধার করা মালামালের মধ্যে ছিল ১টি এসএমজি (ম্যাগজিনসহ), ২টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), ১টি বাইনো, ২টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১টি হ্যান্ডকাফ, ১ বোতল স্পিলিন্ডার ও ৫টি স্মার্টফোন।

অভিযানে মুনলাই পাড়া ও বৈথানি পাড়া এলাকায় তল্লাশি চালানো হয়। এতে কেএনএ’র টং ঘরের দিকে ক্ষুদ্রাস্ত্রের গুলি ফায়ার করা হয়। এতে কেএনএ সদস্যরা পালিয়ে যায়। তবে এ অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের বা আটক হওয়া ব্যক্তির তথ্য পাওয়া যায়নি।

এছাড়া রুমা খালের পার্শ্ববর্তী লাইচেংয়াই নামক একটি আমবাগানে (লাইরুনপি পাড়া টিওবি থেকে ২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে) কেএনএফের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছিল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ